১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 

টাঙ্গাইলের যমুনায় শিক্ষার্থী নিখোঁজ

আপডেট: জুন ২৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

সুমন সূত্রধর, কালিহাতী (টাঙ্গাইল) থেকে: : টাঙ্গাইলে যমুনায় এক শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ শিক্ষার্থী ম ঈন (১৫) এর বাড়ি   কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের পাথরঘাটা এলাকায় । সে নবম শ্রেণীর ছাত্র।
শুক্রবার (২৬ জুন) উপজেলার পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মঈন টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে মঈন পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network