১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাঙ্গাইল ইউনিটের মতবিনিময়

আপডেট: মার্চ ২৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম সজীব, টাঙ্গাইল : টাঙ্গাইলের জাতীয় সাংবাদিক সংস্থা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে মার্চ
জেলা কমিটি এ আয়োজন করে।জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির আহবায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীতি নির্ধারক পরিষদের
সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের উপদেষ্টা নাসিম এম খান রুনু, এলেঙ্গা ইউনিটের উপদেষ্টা আখতারুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম হোসেন আহমেদ,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরনবী সোহেল।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইউনিটের যুগ্ন আহবায়ক বোরহান তালুকদার, শহিদুল ইসলাম রুমি, কালিহাতি উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, উপজেলা ইউনিটের সভাপতি ইয়ামিন হাসান, মধুপুর উপজেলা ইউনিটের সভাপতি আব্দুল হামিদ, ভুয়াপুর উপজেলা ইউনিটের সভাপতি আল আমিন শোভন, মির্জাপুর উপজেলা ইউনিটের সভাপতি মিজানুর রহমান, এলেঙ্গা ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,
নাগরপুর ইউনিটের সভাপতি
মোঃ আনোয়ার হোসেন,উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান,এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network