১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কালিহাতীর মামুন

আপডেট: মার্চ ১২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল : সন্ত্রাসীদের চাঁদা দাবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কালিহাতীর পৌরসভা নিবাসী মামুন। জেলার ঘাটাইলের  জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালয়ে ১২ মার্চ, বৃহস্পতিবার,  সন্ত্রাসীদের চাঁদা দাবীর বিরুদ্ধে এই  সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে কালিহাতী উপজেলার পৌর এলাকার সাতুটিয়া গ্রামের শিহাব এন্টারপ্রাইজের কর্ণধার এসএম মামুন কতিপয় সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ তোলেন। তিনি তার লিখিত অভিযোগে জানান, কালিহাতী উপজেলার ঘড়িয়া গ্রামের মজিবরের পুত্র মশিউর রহমান সোহেল ও টাঙ্গাইল সদর উপজেলার বড় বাশালিয়া গ্রামের আশরাফুল আলম সুমন ১২/১৬ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে তার নিকট ৩০ লাখ টাকা চাঁদা দাবী করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে ঢাকাস্থ কাওরান বাজার এলাকায় মোনায়েম এন্টারপ্রাইজ লিমিটেড ভবনের ছাদে তার নিকট সন্ত্রাসীরা চাঁদা দাবী করেন। নগদে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা মামুনের নিকট থেকে অলিখিত ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে জোরবলে স্বাক্ষর নেয়। এই বিষয়ে  এস এম মামুন বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী হয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network