১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

কালিহাতীতে তিন মেডিকেল এসিস্ট্যান্টকে ৪৫ হাজার টাকা জরিমানা

আপডেট: জুলাই ৫, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক ,কালিহাতী (টাঙ্গাইল)  :টাঙ্গাইলের কালিহাতীতে মেডিকেল এসিস্ট্যান্ট নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে এখতিয়ার বহির্ভূতভাবে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করার দায়ে তিন মেডিকেল এসিস্ট্যান্টকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরা।

রোববার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার আটাবাড়ীতে মোশারফ সিদ্দিকীকে ২০ হাজার, আউলিয়াবাদের মোঃ আরিফুল কে ১০ হাজার এবং আউলিয়াবাদ জনসেবা মেডিকেল হলের মোঃ সাইফুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকীর মাধ্যমে উল্লেখিত ব্যক্তিদের সনদ যাচাইয়ান্তে মেডিকেল এসিস্ট্যান্ট হয়ে তাদের ডাক্তার পরিচয়ের প্রতারণার বিষয়টি ধরা পরে।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান মেডিকেল এসিস্ট্যান্ট হয়ে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে তাদের এখতিয়ার বহির্ভূতভাবে চিকিৎসা সেবা প্রদান করেছেন।

এতে করে যারা সেবা গ্রহণকারী তাদের অনেকেরই জীবন বিপন্নের মুখে পড়েছে এবং ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সেই আলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় ৩ জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
আব্দুল ছালেক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network