৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিষাক্ত সাপের কামড়ে নওগাঁয় প্রাণ গেল মা-মেয়ের

আপডেট: জুলাই ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুল জুয়েল, নওগাঁ থেকে: বিষাক্ত সাপের কামড়ে নওগাঁর পোরশা উপজেলায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার ২৯ জুলাই সকাল ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

নিহতরা ওই উপজেলার নীতপুর ইউনিয়নের তলাগানইর খন্দকারপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের স্ত্রী নাজরীন খাতুন (২৫) এবং তাঁর মেয়ে সোনালী খাতুন পাখি (৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে প্রতিদিনের মত খাওয়া শেষে মা-মেয়ে ঘুমিয়ে পড়ে। মাটির বাড়ীতে শুয়ে থাকা অবস্থায় তাঁদের দুজনকে বিষাক্ত সাপ কামড় দেয়। গুরুত্বর আহত অবস্থায় রাতেই স্থানীয় ওঝাঁ দিয়ে তাঁদের ঝাড়-ফুক দেয়া হয় ।

পরে সকালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁদের।

সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার ওসি সফিউল আজম।

 

নেক্সটনিউজ/জেআলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network