২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

প্রধানমন্ত্রীকে মালদ্বীপের প্রেসিডেন্টের কৃতজ্ঞতা

আপডেট: এপ্রিল ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী প্রেরণ করায় শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সময় দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network