২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

করোনা : ইরানে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে

আপডেট: এপ্রিল ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৪৮ হাজার ১২৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, ইরানে এ পর্যন্ত ৭৪ হাজার ৮৭৭ জন মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে এক হাজার ৫৭৪ জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে।

আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে বলে উল্লেখ করে জাহানপুর বলেন, ৯৮ জন মারা গেছেন। সবমিলিয়ে ইরানে এই রোগে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৮৩ জনে পৌঁছেছে বলে খবর দিয়েছে পার্স ট্যুডে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনার উপস্থিতি নিশ্চিত হন দেশটির স্বাস্থ্যকর্মীরা। চীনে এখন পর্যন্ত এতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৪৯ এবং মারা গেছেন ৩ হাজার ৩৪১ জন।

চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ২২০টিরও বেশি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা এখন ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ। করোনায় এই মুহূর্তে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র; দেশটিতে ২৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ  ৮৭ হাজার ১৭৩ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network