১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

শূন্য ঘোষণা পাবনা-৪ সংসদীয় আসন

আপডেট: এপ্রিল ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, পাবনা :পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার আসনটি শূন্য ঘোষণা করা হয়
গত ২এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শামসুর রহমান শরীফ (৮০) সাবেক ভূমি মন্ত্রী ছিলেন। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। নিয়ম অনুযায়ী আসনটিতে উপনির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।

এদিকে আগামী ১৮ এপ্রিল আহুত সংসদের সপ্তম অধিবেশন বসলে শুরুতেই এই সংসদ সদস্যদের ওপর শোক প্রস্তাব আনা হবে এবং শোক প্রস্তাবের আলোচনার পরই রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে।
করোনা পরিস্থিতিতে সাংবিধানিক বাধ্যবাধকতায় আহবান করা এই অধিবেশন ওইদিনই মাগরিবের বিরতির আগেই শেষ করা হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network