১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

মহামারি কোভিড-১৯ : মসজিদে তারাবিহ নামাজ স্থগিত করল সৌদি!

আপডেট: এপ্রিল ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : প্রাণঘাতী মহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পরিবর্তন না হলে ২০২০ সালের রমজানের সময় সৌদি আরবের মসজিদগুলোতে তারাবিহ নামাজ হবে না। এ ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত কোনো মসজিদে তারাবিহ নামাজ স্থগিত থাকবে বলে  জানিয়েছেন দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ।

মন্ত্রী জানান, ‘করোনার প্রাদুর্ভাবের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হলে মসজিদে তারাবিহ নামাজ স্থগিত থাকবে তবে ঘরে বসে তারাবিহ আদায় করতে পারবে।

আল-রিয়াদের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ইসলামিক বিষয়কমন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ বলেছেন, ‘দেশের কোভিড-১৯ এর পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তবে ঘরে বসে তারাবিহ নামাজ আদায় করতে হবে।

তিনি আরও বলেন, মসজিদে তারাবিহ নামাজের চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ স্থগিত হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। ঘরে তারাবিহ নামাজ পড়ে তা কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার পাশাপাশি বিশ্বব্যাপী সব মানুষের করোনামুক্তির জন্যও দোয়া করার আহ্বান জানান মন্ত্রী।

মহামারি করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য দেশটির মসজিদে মসজিদে সাময়িক নামাজ স্থগিতের নির্দেশ দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদিকর্তৃপক্ষ।

মন্ত্রী আরও বলেন, করোনার এ প্রাদুর্ভাবের সময় এ ভাইরাস কিংবা স্বাভাবিক মৃত্যুবরণ কারীর জানাজা সর্বোচ্চ ৫ কিংবা ৬ ব্যক্তি সম্পন্ন করবে। জানাজাসহ সব স্থানে বেশি লোক সমাগম না হওয়ারও আহ্বান জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network