১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

সাবেক নারী এমপি ও তার স্বামী পুলিশ কর্মকর্তার ব্যাংক হিসাব তলব

আপডেট: অক্টোবর ৪, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) ফাতেমা তুজ্জহুরাসহ তাদের সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের নামে থাকা সকল ব্যাংক হিসাবের লেনদেন তথ্য ও বিবরণীসহ পাঠাতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে।চিঠিতে আনিসুর রহমানের স্ত্রী ফাতেমা তুজ্জহুরা, ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার নাম উল্লেখ করে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও জানাতে বলেছে বিএফআইইউ। উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান বর্তমানে তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে কর্মরত রয়েছেন। আর তার স্ত্রী দশম জাতীয় সংসদে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন।

ডেইলি নেক্সট নিউজ/ফয়সাল।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network