১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

ঘুষ দেয়া-নেয়া সমান অপরাধ: প্রধানমন্ত্রী

আপডেট: আগস্ট ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

যে ঘুষ দেবে আর যে ঘুষ নেবে উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের সাথে ঈদুল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিয়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘মানুষের আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে। সেজন্যই এ বিষয়টা মাথায় রেখে এগিয়ে যেতে হবে। যেখানে আমরা আজ এগিয়ে গেছি, প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য বিমোচন করে। দারিদ্রতার হার আমরা ২১ ভাগে নামিয়ে এনেছি যা আমরা আরও কমাতে চাই। আমার একটা লক্ষ্য আছে, যে দেশ শুধু আমাদের স্বাধীনতার বিরোধিতাই করেনি, বলেছিলো বাংলাদেশ স্বাধীন হয়ে একটা বটমলেস বাস্কেট হবে। সে দেশ থেকে আমাদের দারিদ্রতার হার ১% হলেও কমাতে হবে।  তারা আমাদের চেয়ে উন্নত দেশ হতে পারে, তবে আমরা যে পারি সেটা আমাদের প্রমাণ করতে হবে।’

বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে উন্নয়ন কর্মকান্ড তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, বিভিন্ন উন্নয়ন প্রকল্প সময়মতো শেষ করার জন্যও তদারকির তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সচিবসহ তার কার্যালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network