৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

‘এইচ এম এরশাদের অবস্থা আশঙ্কাজনক’

আপডেট: জুলাই ১৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

বিভিন্ন শারীরিক জটিলতায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। শনিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জিএম কাদের জানান, সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের লিভার ও কিডনি পুরোপুরি কাজ করছে না।

তিনি আরও বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকরা আশাবাদী, তার সুস্থতার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যতদিন পর্যন্ত চিকিৎসা চালানো সম্ভব চিকিৎকরা চেষ্টা চালিয়ে যাবেন। এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। ফুসফুস, কিডনিসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে রয়েছেন এরশাদ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network