৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

বৃদ্ধা মা’কে নির্যাতনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

আপডেট: জুলাই ৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

পঞ্চগড়ে শতবর্ষী মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে ছেলে ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছে ফারুকের স্ত্রী ইনসানা। রবিবার দুপুরে, গলেহা ফুলপাড়া এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

স্বামীর ভিটে ছেড়ে দিতে ওই বৃদ্ধার ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে তার ছোট ছেলে ফারুক হোসেন ও তার স্ত্রী। শনিবার, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধর করে তারা। পরে, বৃদ্ধার চিৎকারে আরেক ছেলে এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতিত বৃদ্ধাকে হাসপাতালে দেখতে যান জেলা প্রশাসক। এসময় ১০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়াসহ বৃদ্ধাকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ফুলপাড়া গ্রামে বৃদ্ধা হাফেজা ছোট ছেলে ফারুকের ঘর ঘেঁষে স্বামীর ভিটেয় বেড়া-চাটাইয়ের একটা ঘরে একলা থাকেন। স্বামীর ভিটে ছেড়ে কোথাও যেতে রাজি নন বৃদ্ধা। কিন্তু ছোট ছেলে ও তার স্ত্রী বাড়ির কাছ থেকে হাফেজাকে সরাতে দীর্ঘদিন ধরেই নির্যাতন করে আসছে। তার কুড়ে ঘরটির একাংশও ভেঙে দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network