২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কর ছাড়ের ঘোষণা দিয়েছেন ভারত

আপডেট: জুলাই ৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ  

মধ্যবিত্তের সুবিধা অনুযায়ী পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কর ছাড়ের ঘোষণা দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুক্রবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মোদি সরকারের প্রথম বাজেট ঘোষণা করেন তিনি।

বাজেট অধিবেশনে নির্মলা সীতারমন জানান, চলতি বছর তিন লাখ কোটি মার্কিন ডলারের অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। এছাড়া, জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ। বার্ষিক দুই থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত আয়ের ব্যক্তিদের অতিরিক্ত তিন শতাংশ আয়কর দিতে হবে। আর বছরে ৫ কোটি টাকার উপরে আয় করা ব্যক্তিদের ৭ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে। এ ঘোষণার মাধ্যমে ধনীদের ওপর করের বোঝা চাপিয়ে মধ্যবিত্তদের দেয়া ছাড়ের ঘাটতি পূরণ করতে যাচ্ছে সরকার।

এছাড়া, ২০২২ সালের মধ্যে দেশের প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ ও দূষণমুক্ত জ্বালানিও পৌঁছে যাবে বলেও জানান তিনি। ইন্দিরা গান্ধীর পর প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network