৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

ধর্ষণের অভিযোগে মেয়রের বিরুদ্ধে মামলা

আপডেট: জুলাই ৪, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তিন বছর ধরে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হকসহ ৩ যুবকের বিরুদ্ধে গণধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী নারী বলেন, পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তিন বছর ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং গোপনে আমার নগ্ন ছবি তুলে সংরক্ষণ করে রাখেন। সেসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নিয়মিতভাবে ধর্ষণ করে।

তিনি আরও জানান, গত ২৯শে জুন রাতে মেয়র এ জেড এম মেনহাজুল হক পৌরসভায় চাকরি দেয়ার কথা বলে তাকে বাসায় ডেকে আনে। সেখানে পূর্ব থেকে অবস্থানরত এরশাদ, রবিসহ আরও পাঁচজন অজ্ঞাতনামা যুবক ওড়না দিয়ে আমার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বেশ কয়েকজন পথচারী চিৎকারে শুনে এগিয়ে এলে মেয়র ও তার সঙ্গীরা পালিয়ে যায়।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network