৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

টেলিভিশনগুলোর ক্রমতালিকা ঠিক না রাখায় জরিমানা

আপডেট: জুলাই ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

তথ্য মন্ত্রণালয়ের নির্দেশের পর বেশিরভাগ জেলাতে বেসরকারি টেলিভিশনগুলোর ক্রমতালিকা অনুরসরণ করা হচ্ছে। তবে কয়েকটি জায়গায় ক্রমতালিকা অনুসরণ না করায় বেশ কয়েকটি ক্যাবল অপারেটরকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ টেলিভিশনের ক্রমতালিকা অনুসরণ করার নির্দেশ দেয়ার পর পরই বাংলাদেশি চ্যানেল গুলোকে এগিয়ে এনে সিরিয়াল ঠিক করে ক্যাবল অপারেটররা। তবে সিরিয়াল ঠিক না রাখায় সিলেট ক্যাবল সিস্টেম লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত । চট্টগ্রামেও তিনটি ক্যাবল নেটওয়ার্ক কোম্পানিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভিযানে আগ্রাবাদে চট্টগ্রাম মাল্টিমিডিয়া লিমিটেড, সিএমসিএল এবং বন্দর টিলারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় ।

এছাড়া সিরিয়াল ঠিক না রাখায় নোয়াখালীতে স্পার্ক ক্যাবলকেও ৫০ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। লাইসেন্স প্রাপ্তির ধারাবাহিকতায় বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ক্রমতালিকা অনুসরণ করতে কোয়াব নেতাদের প্রতি আগেই আহ্বান জানিয়েছিলেন তথ্যমন্ত্রী।

Website Design and Developed By Engineer BD Network