১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

শাহীনের ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট: জুলাই ১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

সাতক্ষীরায় কিশোর শাহীনের মাথা ফাটিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি নাইমুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ছিনতাই হওয়া ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।

সোমবার জেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার বাকি দুইজনের নাম বারেক আলী ও আরশাদ পাড়।

গত শুক্রবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে কর্মজীবী কিশোর শাহীনের ভ্যান যাত্রীবেশে ভাড়া নেয় ভদ্রবেশী দুর্বৃত্তরা। এরপর সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় নিয়ে রাস্তার দু’পাশের পাট ক্ষেতের নির্জন স্থানে শাহীনের মাথায় আঘাত করে তার শেষ সম্বল ভ্যান গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network