২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ভারতে কংগ্রেস নেতাদের গণ ইস্তফা

আপডেট: জুন ৩০, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ  

ভারতে কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধীর পদত্যাগের সিদ্ধান্তের প্রতিবাদে গণ ইস্তফা দেয়া অব্যাহত রেখেছে দলটির নেতারা। শনিবার উত্তর প্রদেশের ৩৫ জন কংগ্রেস নেতা পদত্যাগপত্র জমা দেন।

লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন উত্তর প্রদেশে কংগ্রেসের সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতা। এর আগে মধ্য প্রদেশ, রাজস্থান, গোয়া, দিল্লিসহ কয়েকটি রাজ্যের আরও ১২০ জন কংগ্রেস নেতা পদত্যাগ করেন।লোকসভা নির্বাচনে দলের পরাজয়ে ব্যর্থতা স্বীকার করে এর আগে পদত্যাগের ঘোষণা দেন রাহুল গান্ধী। তাকে অনুসরণ করেই পদত্যাগ করছেন কংগ্রেস নেতারা।

এদিকে, রাহুল গান্ধীর পদত্যাগ ঠেকাতে তার সঙ্গে বৈঠক করতে সোমবার দিল্লি আসবেন পাঞ্জাব, মধ্য প্রদেশ সহ কংগ্রেসশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network