২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

নেশার টাকার জন্য দাদীকে কুপিয়ে হত্যা

আপডেট: অক্টোবর ১১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : নেশার টাকা না দেয়ায় দাদীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মনজুর রহমান নামের এক যুবক। সে বাগানবাড়ী চৌরাস্তার মোনছের আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে রোববার(১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর মহিষমারা বাগানবাড়ী চৌরাস্তা এলাকায়।

এলাকাবাসী জানান, মাদক সেবনের টাকা না দেয়ায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দাদী শেফাতন বেওয়া(৯০)কে। বেলা ১২টার দিকে নাতী মনজুর রহমান (২০) দাদীর নিকট টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতেই ক্ষুব্ধ হয়ে মুন্জুর রহমান আনারস কাটার দা দিয়ে কুপিয়ে এবং গলা কেটে রক্তাক্ত করে। বৃদ্ধার চিৎকারে ছেলের বৌ রাহেলা দৌড়ে এলে ঘাতক মনজুর রহমান পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বৃদ্ধা শেফাতন বেওয়ার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, অভিযুক্ত মনজুর রহমানকে গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network