২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ওসির ফুলসজ্জিত গাড়িতে অবসরে গেলেন পুলিশ সদস্য হারুন

আপডেট: সেপ্টেম্বর ২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : দীর্ঘ চাকরি জীবন শেষে টাঙ্গাইল জেলার কালিহাতী থানা থেকে বিদায় বেলায় ফুল সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন পুলিশ সদস্য হারুন-অর-রশিদ।

বুধবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অবসরে যাওয়া এ পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।

হারুন-অর-রশিদের বিদায় বেলায় থানার কর্মরত সব অফিসাররা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ওসি জানান, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশনায় সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো কনস্টেবল ক/৭৭৯ হারুন-অর-রশিদকে কালিহাতী পৌরসভার ঘুনি গ্রামের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিদায় বেলায় অবসরে যাওয়া পুলিশ সদস্য হারুন-অর-রশিদ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপারের এমন নির্দেশনা আমাদের অত্যন্ত গর্বিত করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network