২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

“মুজিব বর্ষ“ পালন উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর অফিস ক্যাম্পাসে বৃক্ষরোপন

আপডেট: আগস্ট ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর থেকে : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী“মুজিব বর্ষ“পালন উপলক্ষে আজ সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিস ক্যাম্পাসে বৃক্ষরোপন করলেন দিনাজপুর প্রেসক্লাবের সা: সম্পাদক গোলাম নবী দুলাল ।

সারাদেশে পানি সম্পদ মন্ত্রণালয়ের দিক নির্দেশনা ও তত্বাবধানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ১১-১৪ এবং ২৭-৩০ আগষ্ট পর্যন্ত অফিস প্রাঙ্গন,বাপাউবো‘র অধিগ্রহনকৃত জমি,খাল,নদী তীর অ অন্যান্য ফাঁকা জায়গায় ১০ লাখ ফলজ,বনজ,ভেষজ ও অন্যান্য গাছের চারা রোপনের কর্মসুচী চলমান রয়েছে। এ লক্ষে দিনাজপুরেও চলছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসুচী।

বৃক্ষরোপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথি গোলাম নবী দুলাল বলেন,গাছ মানুষকে বেঁচে থার জন্যে সবদিকেই উপকার করে অথচ এই গাছের আমরা সে ভাবে যত্ন করি না। আসুন আমরা সুন্দর পৃথিবী গড়তে গাছ লাগাই এবং মানব সভ্যতার ভারসাম্য রক্ষা করি।

এই কর্মসুচীর ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন র্বোড,দিনাজপুর কর্তৃক “মুজিব বর্ষ“ উদযাপন উপলক্ষে জেলায় ৮ হাজার বৃক্ষরোপনের কার্য্যক্রম গ্রহন করেছে। ইতিমধ্যে ৬ হাজার ১৫০ টি বৃক্ষরোপন করা সম্পন্ন হয়েছে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো: ফইজুর রহমান,উপ সহকারী প্রকৌশলী মো: সিদ্দিকুজ্জামান নয়ন প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network