৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা

উল্লাপাড়ায় বিলসূর্য নদী পাড়ের মাটি চুরির অপরাধে তিনজনের জেল

আপডেট: জুলাই ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ায় সোমবার ভ্রাম্যমান আদালত ৩ ব্যক্তিকে বিলসূর্য নদীপাড়ের সরকারি মাটি চুরি করে বিক্রির অপরাধে ১০ দিন করে সাজা প্রদান করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান আদালতের বিচারক হিসেবে এ সাজা দেন।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আলাল হোসেন জানান, উল্লাপাড়ার পাশে পূর্ণখননকৃত বিলসূর্য নদী পাড়ের মাটি চুরি করে বিক্রির অপরাধে উপজেলার কোয়ালিবেড় গ্রামের ফজলু সরকার (৩৫), লাবু করিম (৩৬) ও হাসানুর প্রামানিক (২৯) কে আটক করা হয়। এসময় তাদের কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ১০ দিন করে সাজা প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network