২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

উল্লাপাড়ায় চার ছিনতাইকারী গ্রেফতার

আপডেট: জুলাই ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়া মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের পাশের একটি ফাঁকা সড়ক সেতুর উপর থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এরা হলেন, মেহেদী হাসান, রাশেদুল ইসলাম, সিদ্দিক হোসেন ও মোহাইমিনুল মিঠু। এদের সবার বাড়ি মাটিকোড়া এলাকায়। এদের নিকট থেকে মোবাইল ফোন সেট, ছুরি, রড ও এন্টিকাটার উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, এই ছিনতাইকারী দল কিছুদিন আগে একই ব্রিজের উপর এসএসএস নামের একটি বেসরকারি সংস্থার উল্লাপাড়া উপজেলা শাখা ম্যানেজার আসাদুজ্জামান এর উপর হামলা চালিয়ে তার নিকট থেকে ১০ হাজার টাকা, মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীরা তাকে বেধড়ক মারিপট ও ছুরিকাঘাত করে তার নিকট থেকে উল্লিখিত টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে আহত কর্মকর্তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে এসে তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

চিকিৎসক তার তার শরীরে ২৬ টি সেলাই দিয়েছিল এবং ছিনতাইকারীদের নিকট থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্র ঘটনার দিন ব্যবহৃত বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। ওই ঘটনার দিন মাঠ থেকে রাতে কথিত এনজিও কর্মকর্তা মোটরসাইকেল নিয়ে উল্লাপাড়া উপজেলা সদরে ফিরছিলেন। এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলা আসামী হিসেবে পুলিশ উল্লিখিত ছিনতাইকারীদেরকে গ্রেফতার করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network