২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

নবাবগঞ্জে অটোচার্জার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত, আহত ৩

আপডেট: জুলাই ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট নামক স্থানে গতকাল শনিবার সকাল ৭ টায় ব্যাটারি চালিত অটোচার্জারের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন আটোচার্জার যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রাম নয়াপড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৪০) ও একই উপজেলার রঞ্জয়পুর গ্রামের জমির উদ্দিনের ছেলে আব্দুর রশীদ (৬০)। আহত তিনজনের মধ্যে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী (দিনাজপুর-ট-১১-০১৫৭) ট্রাককের সাথে বিরামপুর থেকে দলারদরগা গামী ব্যাটারিচালিত অটোরিকশার চড়ারহাট নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা গেলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network