২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূঘর্টনায় নিহত ২, আহত ৩

আপডেট: জুলাই ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর থেকে : দিনাজপুরের নবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দূঘর্টনায় অটোচার্জারের দুই যাত্রী নিহত ও আহত হয়েছে আরো ৩ জন।

শনিবার সকাল ৭টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট নামকস্থানে দিনাজপুর মুখী একটি ট্রাক অটোচার্জারকে পিছন থেকে চাপা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

সড়ক দূঘর্টনায় নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) এবং রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসুক কুমার চৌহান জানান,আজ সকালে উপজেলার চড়ারহাট এলাকায় একটি ট্রাক পিছন থেকে অটোচার্জারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোচার্জারের ২ যাত্রী মৃত্যুবরন করেন। এ ঘটনায় আরও ৩জন আহত হয়েছেন। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং ড্রাইভার ও হেলপারকে আটক করার জন্য অভিযান চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network