২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ঠাকুরগাঁওয়ে জলাবদ্ধতায় ভুগছে শহরবাসী

আপডেট: জুলাই ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকা বৃষ্টির পানিতে জ্বলাবদ্ধতায় ডুবে আছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার কয়েকশত পরিবার।

এলাকা সরেজমিনে পরিদর্শনে গেলে রশিদা, বাবুল, খায়রুল ইসলাম ও আরো অনেকে জানান, পানি নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। এ পানি ঢুকে অধিকাংশ বাড়িতে। ফলে নিম্ন আয়ের মানুষরা রান্না করতে না পেরে অনাহারেই থাকছেন।

এ কারণে পৌরসভার পূর্ব গোয়ালপাড়ার কয়েকশত পরিবার দুর্ভোগে পড়েছে । রাস্তার পাশ দিয়ে ড্রেন না থাকায় এই জলাবদ্ধতা সৃষ্টি।

সোমবার (১৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও পৌরসভার পূর্ব গোয়ালপাড়ার ২ নং ওয়ার্ডস্থ ‘গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র’ এলাকার হাজ্বী নাসিরউদ্দিনের বাড়ি থেকে শুরু করে এ ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় পানি জমে চলাচলের বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর মতে, রাস্তার পাশের ড্রেন নির্মাণ অতীব জরুরি। তাছাড়া বৃষ্টির পানির তোড়ে রাস্তায় গর্ত সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি একরামুল হক জানান, পানিবন্দী মানুষেরা চরম দুর্ভোগে আছে। এ বিষয়ে তিনি কাউন্সিলরের সাথে কথা বলেছেন। কাউন্সিলর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network