২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

খোয়া যাওয়া টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন ওসি

আপডেট: জুলাই ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল শাহাদত হোসেনের খোয়া যাওয়া ১ লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার করে তার হাতে তুলে দিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস (পিপিএম)। শাহাদত হোসেন ঢাকায় কর্মরত। একটি বিকাশ প্রতারক চক্র অভিনব উপায়ে কয়েকদিন আগে শাহাদতের নিকট থেকে উল্লিখিত টাকা হাতিয়ে নেয়।

ওসি দীপক কুমার দাস জানান, সোমবার ঢাকা থেকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার তার কার্যালয়ের কনস্টেবল শাহাদতের টাকা খোয়া যাওয়ার বিষয়টি তাকে (ওসি) অবহিত করেন। পরে উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শ ইব্রাহিমের সহযোগিতায় তিনি শাহাদতের খোয়া যাওয়া সমুদয় টাকা উদ্ধার করে মঙ্গলবার তার হাতে তুলে দেন।

একই সঙ্গে তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জিয়ারুল ইসলামের হারিয়ে যাওয়া একটি মোবাইল সেট উপ- পরিদর্শক নুরে আলমের মাধ্যমে উদ্ধার করে জিয়ারুলের হাতে তুলে দিয়েছেন বলে জানান দীপক কুমার।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network