২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌকা ডুবি; নিখোঁজ ৪

আপডেট: জুলাই ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার পদ্মা নদীতে কুমারখালী এলাকায় দুইটি নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো ৯ জন অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। দুর্ঘটনাটি আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে নদী সংলগ্ন সাদিপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘটেছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫), জলিলের ছেলে শরিফুল (৩১) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)।

উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন, একই এলাকার তুকা প্রামাণিকের ছেলে জহির(৩৩),কটার ছেলে বিপুল (৩০),আমজেদের ছেলে বকুল (৪০), শাহজামালের ছেলে সাজু (৩৫), ফজলের ছেলে তদে (৩২), আগা’র ছেলে সুলতান( ৩০), মানিকের ছেলে মনসুর (৩২),খবিরের ছেলে জামিন (৩০) ও শামিমের ছেলে রিফাত (১৫)।এদের সবাই পেশায় দিনমজুর।

জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর থেকে ইঞ্জিল চালিত করিমনে কুমারখালীর ঘোষপুর এসে দুইটি ডোঙা নৌকায় পদ্মা নদী পাড় হয়ে উলু ঘাস কাঁটাতে চরে যাচ্ছিল ১৩ জন দিনমজুর । একটি নৌকায় ছিল ৯ জন ও অপর নৌকায় ৪ জন। পরে পাবনা জেলার সীমানা সংলগ্ন উক্ত এলাকায় নদীতে পানির প্রবল স্রোত ও প্রতিকুল আবহাওয়ায় নৌকা দুটি ডুবে যায়। এরপর ৯ জন সাঁতারে নদীর তীরে উঠতে সক্ষম হলেও বাকি ৪জন প্রবল সোতে ভেসে যান এবং নিখোঁজ হন। খবর পেয়ে পাবনা , ‍কুষ্টিয়া ও কুমারখালীর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এদিকে নিখোঁজদের উদ্ধারে রাজশাহীর ডুবুরীদলকে খবর দেয়া হয়েছে বলে জানা গেছে। কুষ্টিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার তৎপরতা চলছে। খুলনা থেকে ডুবুরী দল পৌঁছানোর পর সমন্বিতভাবে জোর উদ্ধার কাজ শুরু হবে।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, নিখাঁজদের উদ্ধারের বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কুমারখালী ও পাবনার ফায়ার সার্ভিস টিমসহ রাজশাহীর ‍ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান। এ নৌকাডুবির ঘটনায় ভেড়ামারার জামালপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network