২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

উল্লাপাড়ার ১০ হাজার লোকের ভূড়িভোজ বন্ধ করে দিলেন ইউএনও

আপডেট: জুলাই ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে: উল্লাপাড়ায় প্রায় ১০ হাজার লোকের ভূড়িভোজের আয়োজন বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান। উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে শুক্রবার সকাল ৯টার দিকে ওয়ার্ড ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি তার বাবার কুলখানি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এই করোনাকালে স্বাস্থ্য বিধি না মেনে ১০ হাজার লোককে খাওয়ানোর জন্য জবাই করা হয় ১০টি গরু ।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক হুমায়ন কবীর জানান, ওই বড় আয়োজনের কুলখানির খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান পুলিশ বাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় ভ্রাম্যমান আদালতে আব্দুল্লাহ আল কাফিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে রান্নাকরা সমস্ত খাবার পার্শ্ববর্তী এলাকার গরীব ও দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network