২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

নিজ গ্রামে বাঁধা , শ্বশুর বাড়িতে দাহ করা হলো করোনা আক্রান্ত সুধাংশু কুমারকে

আপডেট: জুন ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : করোনায় আক্রান্ত হয়ে উপ-কর কমিশনার শুধাংশু কুমার সাহা মৃত্যুবরণ করার পর তার মৃতদেহ গ্রামের বাড়িতে দাহ করতে বাঁধা দেয়ায় টাঙ্গাইলের ঘাটাইলে শ্বশুর বাড়িতে প্রশাসনের সহায়তায় দাহ করা হয়েছে।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার উপস্থিত থেকে আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার আনেহলা ইউনিয়নের পাড়াগ্রামে শ্বশুর বাড়ির পারিবারিক শ্মশান ঘাটে শুধাংশু কুমার সাহার মরদেহ দাহ করা হয়। তবে তার দাহ কার্যে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।

বিষয়টি ঘাটাইল ডট কমকে নিশ্চিত করেছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার শুধাংশু কুমার সাহা। ২৭ তম বিসিএসে প্রথম হওয়া এ মেধাবী কর্মকর্তা কর অঞ্চল-৩ এ কর্মরত ছিলেন। গত দুই সপ্তাহ ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ মে সর্বশেষ অফিস করেন।

শুধাংশু কুমার সাহার স্ত্রী মানসী দাশ বলেন, শুধাংশু সাহা করোনায় আক্রান্ত হয়ে গতকাল (সোমবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসি গ্রামে।

মৃত্যুর পর নিজ বাড়িতে শুধাংশুর মৃতদেহ দাহ করার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ এবং গ্রামের লোকজন বিরোধীতা করায় সেখানে তাকে দাহ করা সম্ভব হয়নি।

পরে আমার বাবার বাড়ি (শুধাংশুর শ্বশুর বাড়ি) টাঙ্গাইলে ঘাটাইলের আনেহলা ইউনিয়নের পাড়াগ্রামে পারিবারিক শ্মশানঘাটে তার দাহ সম্পন্ন হয়। যদিও সেখানে দাহ করার জন্য গ্রামের লোকজন রাজি ছিল না। পরে প্রশাসনের সহযোগিতায় মৃতদেহের দাহ করা হয় বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আমি ও আমাদের ৬ বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসাতেই চিকিৎসা নিচ্ছি। করোনা আক্রান্ত হওয়ায় বাসা লকডাউন করা হয়েছে। বাসা থেকে বের হতে দিচ্ছে না।

তিনি বলেন, মৃত্যুকালে আমার স্বামীর কাছে যেতে পারি নাই। তার শেষকৃত্য দেখতে পারি নাই। মেয়েও তার বাবাকে শেষ দেখা দেখতে পেলো না।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, করোনায় আক্রান্ত কর অঞ্চল-৩ এর উপ কর কমিশনার শুধাংশু সাহার মৃতদেহ তার শ্বশুর বাড়ির পারিবারিক শ্মশানঘাটে দাহ করা হয়েছে। যদিও গ্রামের কতিপয় কয়েকজন লোক দাহ কাজে বিরোধীতা করেছিল। পরে প্রশাসনের পক্ষ থেকে তাদের বুঝিয়ে মৃতদেহ দাহ করা হয়। তবে শুধাংশুর স্ত্রী সন্তান কেউ সেখানে উপস্থিত ছিল না।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network