২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

নীলফামারীতে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট: জুন ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারী সদর উপজেলার আলমগীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আলমগীর হোসেন সোনারায় ইউনিয়নের বাবুরহাট গ্রামের একজন মুদী ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায় মৃত আলমগীর হোসেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি বালারহাট গ্রামের সহর উদ্দিনের ছেলে। তিনি গত ১৫ বছর আগে স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে সহ নীলফামারীর সোনারায় ইউনিয়নের বাবুরহাটে এসে বসবাস শুরু করেন ও বাজারে মুদির দোকানের ব্যবসা করতেন।

কয়েক দিন ধরে তার প্রচন্ড জ্বর সহ করোনা উপসর্গ দেখা দেয়। সোমবার স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তার নমুনা সংগ্রহ করে। মঙ্গলবার সকাল থেকে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা দুপুর ১২টায় তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নীলফামারী সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান, সোমবার আলমগীর হোসেনের করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। রিপোর্ট এলেই বলা যাবে তিনি করোনা পজেটিভ ছিলেন কি না।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network