১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

মহাসড়কে যাত্রী নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা

আপডেট: জুন ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : মহাসড়কে যাত্রীদের চলাচল নিরাপদ করার লক্ষ্যে মঙ্গলবার উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ এক মতবিনিময় সভার আয়োজন করে।

হাইওয়ের বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ এতে প্রধান অতিথি ছিলেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবং স্বাস্থ্য বিধি মেনে থানা মিলনায়তনে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশের বগুড়া অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান আলী, সাংবাদিক হেলাল আহমেদ, ফেরদৌস রবিন, গোলাম মোস্তফা রুবেল, এআর জাহাঙ্গীর, মাসুদ পারভেজ প্রমূখ ।

মতবিনিময় সভায় প্রধান অতিথিসহ বক্তারা যাত্রীদের নিরাপত্তা বিধানে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা মানতে জনগণকে সচেতন করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network