২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ডোমারের আশ্রয়ন প্রকল্প বন্ধের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

আপডেট: জুন ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীর ডোমারে আশ্রয়ন প্রকল্প বন্ধ করার দাবিতে মানবন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার  (৬জুন) দুপুরে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি আশ্রয়ন প্রকল্প করার সিদ্ধান্ত হওয়ায় এখানে এটি না করে সুবিধাভোগীদের নামে জমি বরাদ্দ দেয়ার আহবান জানায়। বক্তারা আরো বলেন, একই এলাকায় নতুন একটি আশ্রয়ন প্রকল্প থাকলেও সেখানে থাকার লোক পাওয়া যাচ্ছে না, আবার নতুন করে আরেকটি আশ্রয়ন করা হলে বাসিন্দারা চরম ক্ষতির মুখে পড়বেন।

জহিরুল ইসলাম বলেন, বাপ দাদার আমল থেকে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে থেকেই এই জমিতে বসবাস করে আসছি আমরা। তৎকালীন সময়ে জমি ক্রয় করে বসবাস শুরু করেন তারা। পরবর্তিতে জানতে পারেন, এই জমিগুলো খাস খতিয়ান ভুক্ত।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ভূমি মন্ত্রনালয়ে বিষয়টি আমরা অবগত করেছি। সেখান থেকে যা নির্দেশনা আসবে, আমরা তা বাস্তবায়ন করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network