আপডেট: জুন ৬, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : সিরাজগঞ্জের সলংগা থানায় শনিবার দুইজন পুলিশ কর্মকর্তাসহ মোট ৮ জনকে করোনা শনাক্ত করা হয়েছে।
এরা হলেন, দুইজন সহকারী উপ-পরিদর্শক, দুইজন কনস্টেবল, একজন মহিলা কনস্টেবলের স্বামী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তিন মেয়ে।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির জানান, উল্লিখিত ব্যক্তিদের করোনা উপসর্গ থাকায় গত ৩১ মে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এদের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার পরীক্ষার ফলাফলে এদের সবার করোনা পজেটিভ আসে। নমুনা সংগ্রহের দিন থেকে সবাইকে স্ব স্ব বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একজন সহকারী উপ-পরিদর্শক করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন।