২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

উল্লাপাড়ায় বৃষ্টি : ডুবে গেছে পাকা ধান

আপডেট: মে ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : মঙ্গলবার মধ্যরাত থেকে টানা ৬ ঘন্টা প্রবল বৃষ্টিতে উল্লাপাড়ার   পাকা ধান প্লাবিত হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ২ হাজার হেক্টর জমির পাকা ধান পানিতে ডুবে গেছে। ২০ হেক্টর জমির পাট ডুবে গেছে এবং সবজি ডুবেছে ৩০ হেক্টর জমির। কৃষেকরা দ্বিগুন শ্রমিক নিয়োগ করে ডুবে যাওয়া মাঠের ধান কাটতে শুরু করেছেন।

উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজমল হক জানান, ডুবে যাওয়া ধানগুলো দু’দিনের মধ্যে কাটা সম্ভব হলে ক্ষতির পরিমান অনেক কমে যাবে। তবে পানিতে ডুবে নষ্ট হয়ে যাবে পাট ও সবজি। উল্লাপাড়ার শাহজাহানপুরের ভেদুরিয়া, গোজারিয়া, বোয়ালিয়া, বেতবাড়ি খাল ও বড়হরের সড়াতৈল ধানের মাঠে ডুবে যাওয়া ধানগুলো বুধবার সকাল থেকেই কৃষেকরা পানির ভিতরে কাটা শুরু করেছেন বলে জানা গেছে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network