২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

নাগরপুরে অসহায় মানুষের পাশে রয়েল

আপডেট: মে ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আজিজুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের নাগরপুরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রয়েল।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন সাধারণ মানুষ কর্মহীন, অসহায় তখন সরকারের পাশাপাশি কিছু জনগণের জন্য নিবেদিত প্রাণ মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য। গয়হাটা ইউনিয়নের কর্মহীন দুস্থ মানুষের পাশে কয়েক ধাপে প্রায় ১ হাজার পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মোঃ গোলাম ফারুকের সুযোগ্য সন্তান  মেহেদী হাসান রয়েল।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার গয়হাটার তার নিজ বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, আমি গত দুই বছর যাবৎ গয়হাটা ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আজ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে সরকারের পাশাপাশি আমরা খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। আগামীতে আরও যারা কর্মহীন রয়েছেন তাদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করবো। আমি চাই গয়হাটা ইউনিয়নের কোন ওয়ার্ডের একজন মানুষও যেন খাদ্য কষ্টে না ভূগে। আমি পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবো।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network