২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার ৯ম জন্মদিনে ১২০ জন পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান

আপডেট: মে ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার ৯ম জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে সেই টাকা ১২০টি অসহায় ও কর্মহীন পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল ।

করোনায় পুরো দেশ এখন লকডাউন। এতে করে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে পুরো দেশের মানুষ। তাই টানা লকডাউনে সীমিত আয়ের মানুষরা পড়েছে বিপাকে। তাদের সহায়তায় এগিয়ে এসেছেন এ অঞ্চলের প্রচার সংখ্যায় শীর্ষে সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া’র পরিবার।

সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার পরিবারের উদ্যোগে রোববার কুষ্টিয়ার  সকালে ভেড়ামারা শহরের মধ্যবাজার হালিম বিশ্বাস সুপার মার্কেটের নিজস্ব কার্যালয়ে করোনা ভাইরাস মোকাবিলায় অসহায় ও দুস্থ্য মানুষদের মাঝে মানবিক হিসাবে নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করেন। চেতনায় কুষ্টিয়া পত্রিকার পক্ষ থেকে ১২০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রি প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক ডাঃ এ কে এম কাওছার হোসেন, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র (২) খসরুজ্জামান ফারুক, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার উপদেষ্টা আলহাজ্ব আনোয়ার হোসেন, নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল আলিমসহ চেতনায় কুষ্টিয়ার পরিবারের সদস্যবৃন্দরা। এরপর সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া’র পরিবারের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ ও ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রি প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network