২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

বাসাইলে করোনায় আক্রান্ত নারী পরিচ্ছন্নকর্মী

আপডেট: মে ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মাহমুদুল হাসান,বাসাইল(টাঙ্গাইল) :  টাঙ্গাইলের বাসাইলে প্রথম করোনায় আক্রান্ত হয়েছেন এক নারী পরিচ্ছন্নকর্মী। আক্রান্ত ওই পরিচ্ছন্নকর্মী(৫৬) বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত। তিনি বাসাইল উত্তরপাড়া (কবরস্থান মোড়) এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘১২ মে ৮জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ সিভিল সার্জন অফিস থেকে একজনের নমুনায় করোনা পজেটিভের রিপোর্ট আমাকে জানানো হয়। শারীরিকভাবে তিনি সুস্থ থাকায় আপাদত তাকে বাড়িতে রাখা হয়েছে।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, আক্রান্ত পরিচ্ছন্নকর্মীর বাড়িটি আজ সকালে লকডাউন ঘোষনা করে লাল নিশান এবং লকডাউন লেখা ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। বাসাইল বাজারে মুদি ও কাঁচামাল ব্যাবসায়ী তার ছেলেদেরকে বাড়িতে রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network