৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুর আত্মহত্যা

আপডেট: জুন ৩০, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

শিশু উন্নয়ন কেন্দ্রে নূর ইসলাম (১৫) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার বিকেলে, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে এ ঘটনা ঘটে। শিশু উন্নয়ন কেন্দ্রের দ্বিতীয় তলার ১১ নম্বর কক্ষে ফ্যানের সাথে লুঙ্গির ফাঁস দিয়ে আত্মহত্যা করে নূর ইসলাম।

তার মৃতদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নূর ইসলাম গাইবান্ধা জেলার মান্দরমাথা এলাকার মতিউর রহমান মতির ছেলে। একটি চুরি মামলায় এক মাস ১০ দিন আগে গাইবান্ধা আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী সুপার সাইদুজ্জামান সাংবাদিকদের জানান, ‘বিকেলে কেন্দ্রর শিশুরা বাউন্ডারি দেয়া মাঠে খেলাধুলা করছিল। এ সময়, নূর ইসলাম কেন্দ্রের দ্বিতীয় তলার ১১ নম্বর কক্ষে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে, আনসার সদস্য পানি উত্তোলনের জন্য বিকেল ৬টার দিকে মোটরের সুইচ দিতে গিয়ে নূর ইসলামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময়, দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক তারেক শামস বলেন, ছেলেটির গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে। তবে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন তারেক শামস।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network