১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

করোনা নিয়ে সরকার কী গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত: কাদের

আপডেট: এপ্রিল ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক: করোনাভাইরাস নিয়েও পুরোনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছে, কী গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত ছিলো মির্জা ফখরুলের। করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

রবিবার (২৬ এপ্রিল) সকালে তিনি তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। বিএনপিকে এই দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন। এই সংকট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান, সততা ও সাহসই হচ্ছে তাঁর শক্তির উৎস।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা যুদ্ধে যারা সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাঠে কাজ করছে তাদের ধন্যবাদ জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রমজান মাসে এক শ্রেণির মুনাফাখোর, মজুতদার বাজার অস্থিতিশীল করতে চায়। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network