১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

করোনা পরিস্থিতি : দেশে ৭ মিনিটে ১ জন নতুন রোগী শনাক্ত

আপডেট: এপ্রিল ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :  দেশে দ্রুত গতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত পাঁচ দিনের প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২১৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে বলে বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ২৪ ঘণ্টা এবং তার আগের ২৪ ঘণ্টায় দেশে প্রতি ৭ মিনিটেরও কম সময়ে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন।

গত ৫ দিনের পরিসংখ্যানে দেখা যায়, যতই দিন যাচ্ছে, ততই নতুন রোগী শনাক্তের গতি বাড়ছে। আর গত ৭ দিনের মধ্যে একশ’র বেশি করোনো আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ দিন। আর শেষ দুইদিনের প্রতিদিনই দুইশ’র বেশি করে রোগী চিহ্নিত হয়েছে।

গত ১১ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে ৫৮ জনের দেহে  করোনা ভাইরাস পাওয়া যায় বলে জানানো হয়। পরের ২৪ ঘণ্টায় এটি বেড়ে হয় ১৩৯ জন। পরদিন ১৮২ জন। গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো আগের ২৪ ঘণ্টায় দুই শতাধিক মানুষের মধ্যে  করোনো  পাওয়া যাওয়ার কথা জানানো হয়। এ সময়ে করোনোয় আক্রান্ত শনাক্ত হন ২০৯ জন। আর গত ২৪ ঘণ্টায় তথা ১৪ এপ্রিল দেশে শনাক্ত হয়েছেন ২১৯ জন। এই পরিসংখ্যানে দেখা যায়, সর্বশেষ ৩ দিনে দেশে করোনোয় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। গত ১১ এপ্রিল পর্যন্ত দেশে মোট করোনোয় আক্রান্তের সংখ্যা ছিল ৬২১ জন, যা ১২ এপ্রিল প্রকাশিত তথ্যে জানা যায়। আর আজ প্রকাশিত তথ্য অনুসারে গতকাল পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৩১ জন। মাত্র ৩ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৮ দশমিক ২২ শতাংশ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network