২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে পলিটেকনিক ছাত্রীর মৃত্যু

আপডেট: আগস্ট ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

সাভারে বাস থেকে ছিটকে পরে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার কৌশল বিভাগের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম শিল্পী আক্তার (২০) কুমিল্লা জেলার দ্বেবিদার থানার গুলাইনগর গ্রামের শাহ আলম মুন্সীর মেয়ে।

শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নবীনগর থেকে ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাস বিপিএটিসি এলাকায় পৌঁছালে চালক যাত্রী উঠানোর জন্য হঠাৎ ব্রেক করেন। এসময় গেটের কাছে সিটে বসে থাকা ঐ ছাত্রী ছিটকে নিচে পড়ে যায় এবং ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হন। আশপাশের লোকজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network