২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেট: জুলাই ৩১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে ম্যাক কর্পোরেশন নামে একটি পুরাতন জাহাজ ভাঙ্গার ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

মাষ্টার কাসেমের মালিকানাধীন ম্যাক কর্পোরেশন নামে ইয়ার্ডে নতুন আসা একটি জাহাজের ভেতরে মালামাল খুলতে গেলে পাম্প হাউজের গ্যাস লিক হয়ে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ডের শীপ ইয়ার্ডে গ্যাস আক্রান্ত কয়েকজনকে হাসপাতালে আনার পর ৩ জনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

নিহত ৩ জন হল- পিরোজপুরের ভান্ডরিয়া এলাকার আমজাদ ব্যাপারীর ছেলে নান্টু ব্যাপারী (২৪), একই এলাকার জাফর মাতাব্বরের ছেলে মোহাম্মদ রাসেল (২৫) ও কুড়ি গ্রামের খুরুরীপুরের আবু তালেরবের ছেলে মো: ছবিদুল (২৬)। এসময় আরো ৬ জন আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত ৩ জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network