১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন

টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ৩০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল:  নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় কালিহাতী উপজেলার নারান্দিয়া টেনুরাম-ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন  ৪ নম্বর নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোহর আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। প্রধান আলোচক ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান মতিন ডিগ্রি কলেজের সভাপতি , সাংসদ পুত্র জাহিদুর রহমান,  নারান্দিয়া টেনুরাম-ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ)-এর সভাপতি মো. লুৎফর রহমান চৌধুরী, অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা , ৪ নম্বর নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজহার আলী প্রামাণিক, নারান্দিয়া ইউনিয়ন উন্নয়ন কমিটির সদস্য সচিব ও নারান্দিয়া টেনুরাম ক্ষেত্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বাতেন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাতেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। মাদকাসক্তি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, “নৈতিকতা, মানবিকতা ও ভালোবাসা দিয়ে একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব। মাদককে না বলতে হবে এবং প্রত্যেক অভিভাবককে তার সন্তানকে সুন্দর জীবন দেওয়ার জন্য অঙ্গীকার করতে  হবে।”
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। যারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত, তাদের উদ্দেশে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, “হয় কালিহাতী ছাড়ুন, তা না হলে মাদক ছাড়ুন।”
প্রধান আলোচকের বক্তব্যে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও কাজ করছে। সমাজের কোথাও মাদক বিক্রি বা বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।”
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অল্প বয়সে বিয়ে হলে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তার স্বাভাবিক বিকাশও ব্যাহত হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে এবং কোনোভাবেই শিশু-কিশোরদের বাল্যবিবাহের দিকে ঠেলে দেওয়া যাবে না।
সভায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক ও মানবিক শিক্ষায় উদ্বুদ্ধ করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে মাদকবিরোধী একটি মিছিল বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network