২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

টাঙ্গাইলের এলেঙ্গাতে মজুমদার  একাডেমীর আশীর্বাদ অনুষ্ঠান

আপডেট: জুন ২৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের এলেঙ্গায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের আশীর্বাদ  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬ শে জুন শুক্রবার  সকালে মমতায় নীড়ে মজুমদার টিউটোরিয়াল একাডেমী এ আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল  দোয়া, আলোচনা, মধ্যাহ্নভোজ ও
উপহার বিতরণ।
মজুমদার টিউটোরিয়াল একাডেমীর পরিচালক  অধ্যাপক কাশীনাথ মজুমদার পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা  টাংগাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন,
ভুঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক
ড. আলী রেজা, নাগরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ ইয়ামিন হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু তালেব, জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা পৌর ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার ও মোঃ আলমাস মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রদর্শক  মো: জামির আলী।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network