৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 

টাঙ্গাইলের কালিহাতীতে আদীফা মেমোরিয়াল ট্রাস্টের ইফতার 

আপডেট: মার্চ ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী বল্লভ বাড়ি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংএ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বেসরকারি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “আদীফা মেমোরিয়াল ট্রাস্ট ” ।
৬ মার্চ শুক্রবার উক্ত ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্র শিক্ষক মুহতামিম ও পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিলে ডেঙ্গু আক্রান্ত হযে অকাল প্রয়াত আদীফা ও তার নামে প্রতিষ্ঠিত “আদীফা মেমোরিয়াল ট্রাস্ট ” প্রতিষ্ঠাতা জনাব আব্দুল আলিম সাহেবের পরিবারের সকল সদস্যদের কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
ওই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেওয়া ব্যক্তিরা চমৎকার একটি ইফতার ও দোয়ার আয়োজন করায় “আদীফা মেমোরিয়াল ট্রাস্ট ” কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ট্রাস্টের পক্ষ থেকে উক্ত প্রতিষ্ঠানের ভবিষ্যতে যেকোনো উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network