১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 

টাঙ্গাইলের ভূঞাপুরে হাদি চকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা

আপডেট: জুন ২৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরের হাদি চকদার নামের জনৈক যুবকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঞা বিজ্ঞ সিনিঃ জুডিঃ ম্যাজিঃ টাঙ্গাইল সদর  আদালতে  গত ২৩ জুন মামলাটি দায়ের করেন। মামলা নম্বর সি,আর ১৩৫২। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম মাহবুব খান ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮(১)(২)(৩)ধারায় মামলাটি আমলে নিয়ে ডিবির ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আপত্তিকর ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় বিক্ষুব্ধ হয়ে বাদী মামলাটি দায়ের করেছেন।
অভিযুক্ত হাদি চকদার পৌরশহরের বীরহাটি গ্রামের ছোবহান চকদারের ছেলে ।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার কায়েস এই মামলার বিষয়ে বলেন, “কোন ব্যক্তির আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করা গুরুতর অপরাধ। এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন অথবা কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বিকৃত করে বা উদ্দেশ্য  প্রনোদিত ভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে সম্মান হানি করা দণ্ডনীয় অপরাধ। এই দুই অপরাধের যে কোন একটি অপরাধ আসামি করলে সেটি হবে  ২০১২সালের পর্নোগ্রাফি আইনের  ৮ (১)(২) (৩) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।  অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ৫ থেকে ৭ বছর কারাদণ্ড সহ মোটা অংকের জরিমানাও হতে পারে।
এবিষয়ে দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও মামলার বাদী মোঃ শফিকুল ইসলাম ভূঞা বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মামলা করেছি।আশা করি আইন আইনের গতিতেই চলবে এবং আমি ন্যায়বিচার পাবো। ইনশাআল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network