আপডেট: মার্চ ১২, ২০২৬
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১২ মার্চ, বৃহস্পতিবার কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের হলরুমে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী থানার ওসি জে ও এম তৌফিক আজম, বিশিষ্ট চিকিৎসক,সমাজসেবক বিএনপি নেতা ডাঃ শাহ আলম তালুকদার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি- বাকশিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য এ কে এম আব্দুল আওয়াল, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী,কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক,দি নেক্সটনিউজের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা আক্তার, সাবেক সাধারণ সম্পাদক রেখা আক্তার,ডাঃ মিজানুর রহমান, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুমন ঘোষ, আনিসুর রহমান শেলী,কমিশনার মোহাম্মদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, সাংবাদিক তারেক আহমে,সবুজ সরকার প্রমুখ।
ইফতারের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।
আলোচনা সভায় বক্তারা কালিহাতীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক বন্ধে সাংবাদিকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।