১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

জুলাই থেকে গন টিকা শুরু : শেখ হাসিনা

আপডেট: জুন ২৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :   জুলাই মাস থেকে করোনা ভাইরাসের আরও টিকা আসা শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী অর্থবছর থেকে গণটিকা শুরু করে সরকার পর্যায়ক্রমে ৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে টিকার আওতায় আনবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে উত্থাপিত আগামী ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সব নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেবো। এজন্য যত টাকা লাগবে আমরা দেবো।

এই বাজেটে টিকার জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি। ভারতের সঙ্গে করোনা টিকার চুক্তি হয়।

কিন্তু ভারতে এমনভাবে করোনা সংক্রমণ বাড়লো যে টিকা আসা বন্ধ হয়ে যায়। তবে আশা করছি এখন আর আমাদের সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী জুলাই মাস থেকে আরও টিকা আসা শুরু হবে।

‘আমরা ৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে পর্যায়ক্রমে টিকার আওতায় আনার ব্যবস্থা নিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে যাতে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে। ইতোমধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা দেওয়া সম্পন্ন হলে কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আমরা আগামী অর্থবছর থেকে গণটিকা শুরু করতে যাচ্ছি, যাতে মানুষ কর্মসংস্থানে ফিরে যেতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network