১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ঘোষণা ইরানের

আপডেট: জুলাই ৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো প্রতিশ্রুতি রক্ষা না করায় পরমাণু চুক্তি থেকে সরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণা দেন।

বুশেহর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পেতে ইউরেনিয়াম সমৃদ্ধের এ মাত্রা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৩ দশমিক ৬৭ শতাংশের বেশি উন্নীত করবে দেশটি। পরমাণু অস্ত্র বানাতে সমৃদ্ধকরণের এ মাত্রা ৯০ শতাংশ বা তার বেশি হতে হয়।

এর আগে পরমাণু চুক্তিতে সমৃদ্ধকরণের মাত্রা সর্বোচ্চ ৩ দশমিক ৬৭ শতাংশে রাখার শর্ত ছিল। এর আগে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করার পাশাপাশি ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। নিষেধাজ্ঞা এড়ানোর উপায় বের করতে ইউরোপীয় দেশগুলোকে ৬০ দিন সময় বেধে দিয়েছিল তেহরান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network